২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে বিএনপি’র নেতার উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ 

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৪, ১৯:৩৩ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলার  মাওনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীমের উপর হামলার  প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে বিএনপি। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিক্ষোভ মিছিল করে বিএনপি।  পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে যুগ্ন সম্পাদক শাহজাহান সজলের সঞ্চালনায় প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি’র সহসভাপতি বীর মুক্তি যোদ্ধা মো. ফজলুল হক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোসলেহ্ উদ্দিন মৃধা, শাহজাহান মোড়ল, মো. ফজলুল হক, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত, প্রমুুখ।
সমাবেশে বক্তার বলেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন তার বাহিনী নিয়ে রবিবার বেলা সাড়ে দশটার দিকে মাওনা ইউনিয়ন পরিষদের সামনে বিএনপি নেতা মোক্তারুল করিম শামীম সহ তার সাথে থাক লোকদের উপর হামলা করে আহত করেছে।   ঘটনার তিনদিন পার হলেও এখনো মামলা হয়নি গ্রেফতার হয়নি অভিযুক্তরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার ও চেয়ারম্যানের পদ থেকে জাহাঙ্গীর আলম খোকনের অপসারণের দাবি করা হয় ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET