, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ১৩:৩৮ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে এক মুরগী ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় তার নিজ বাড়ির ঘর থেকে পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। নিহত মুরছালিন (২২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে । শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী বিন্তু আক্তার জানান, রবিবার রাতে মুরছালিন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ৯টায় বাসায় আসে। পরিবারের সদস্যদের সাথে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায়। রাত আনুমানিক দুইটার দিকে তার স্ত্রীকে মাথা ব্যাথা করার কথা বলে পাশের ঘরে গিয়ে শুয়ে থাকে। পরে তার ঘুম ভাঙ্গলে (স্ত্রী বিন্তু) ভোর ৫টায় ঘুম থেকে উঠে স্বামীকে খোঁজতে পাশের ঘরে গেলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। তার চিৎকারে স্বজনেরা এসে ঘটনা জানতে পারে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের শুবার ঘরের পাশের ঘর থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, মুরছালিন সবসময় দুশ্চিন্তায় থাকতো। ধারনা করা হচ্ছে দুশ্চিন্তা থেকে সে আতœহত্যা করে থাকতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET