, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে মৌমাছির কামড়ে আদিবাসীর মৃত্যু

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২১, ১৭:৪৬ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়ে চিকিৎসাধীন শ্রী গোপাল চন্দ্র কোচ(৫২) নামে এক উপজাতি বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত বৃদ্ধ উপজেলার পৌর শহরের ৩নং ওয়ার্ডের শ্রী গেনেন্দ্র কোচের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা আদিবাসী সমিতির সভাপতি বলে জানাযায়।
শুক্রবার ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার সময় ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মাহবুব হোসেন বলেন, সকালে নিহত বৃদ্ধ বড়শি দিয়ে মাছ শিকারের জন্য আম গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহে যান। এসময় গাছে থাকা মৌমাছির চাকে আঘাত লাগলে বৃদ্ধের সারা শরিরে একাধিক কাপড় বসিয়ে দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মঈনুল আতিক বলেন, নিহতের শরিরে এলার্জির পরিমাণ বেশি থাকায় তাকে বাঁচানো যায়নি। তাকে হাসপাতালে আনতে দেরি করেছে স্বজনরা। তার শরিরে অনেকগুলো কামড়ের দাগ ছিলো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET