১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২২, ২০:০২ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইয়াকুব আলী (৩৪) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কাঁঠালকুশি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। সে পরিবার নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে আড়ং এর স্থানীয় পরিবেশক আমিন এন্ড ব্রাদার্সের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো।

 

জানা যায়, নিহত ইয়াকুব আড়ং এর উৎপাদিত পণ্য বিভিন্ন দোকানে পৌঁছে দেয়ার কাজ করতেন। সকালে সে অটোযোগে মালামাল পৌঁছানোর উদ্দেশ্য বের হয়, দুপুরে সে অটোরিকশা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন ধরে যাচ্ছিল। অটোরিকশাটি মাওনা উড়াল সেতুর উপর উঠলে পণ্যবাহী অটোরিকশাকে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে সে ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ ঘাতক ট্রাকের সন্ধান দিতে পারেননি। নিহতের স্বজনদের পক্ষে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET