১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২১, ১৬:৩১ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিএ বাজার এলাকায় লবনভর্তি ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছে । শনিবার সকালে ময়মনসিংহগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশার উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন অটোরিক্সাচালক মিজানুর রহমান (৩৫) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মোফাজ্জল হোসেনের স্ত্রী মালেকা বেগম (৪৫)।

মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সাথে নিয়ে নিহতদের উদ্ধার করা হয়। পরে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET