১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাইক চালক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২১, ২১:১১ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের যোগীরছিট এলাকায় বাইক দুর্ঘটনায় বাইক চালক আরাফাত(২৫)নিহত হয়েছেন। এঘটনায় অপর দুই আরোহী আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে । স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন ।

নিহত আরাফাত ময়মনসিংহের শেরপুর এলাকার বলে জানা গেছে। সে ভালুকার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকার বাদশা টেক্স্রটাইল লিমিটেড নামের কারখানায় কার করতো ।

স্থানীয় কাওরাইদ ইউপি সদস্য মমিনুল কাদের জানান, তিনজন আরোহী নিয়ে বাইকটি জৈনাবাজার থেকে কাওরাইদের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটায় যোগিরছিট এলাকার ক্রাফটমেন্ট ফুটওয়্যার লিমিটেডের সামনে সড়কে মোড় ঘুরতে গিয়ে বেপরোয়া গতির ওই বাইকটি সড়কের পাশের একটি কাঁঠাল গাছের সাথে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়দের সাথে নিয়ে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কে.এম নাজমুল আহসান জানান, স্থানীয়রা দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে একজনকে মৃত ও অপরজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে। তাদের সাথে কোন স্বজন থাকায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবরে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET