, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২১, ১২:৫৫ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ধান ভর্তি ট্রাকের সাথে মোটর সাইকেলের  সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ী এলাকার গিলারচালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন (৪২) ময়মনসিংহের গৌরিপুর মহিসারং এলাকার ইমাম আলীর ছেলে ।

স্থানীয়রা জানান, সকালে ধানভর্তি ট্রাকটি পেছন দিক থেকে মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। এতে মোটরসাইকেলে আগুণ ধরে চালক ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়। পরে ট্রাকেও আগুণ ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে ।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET