গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট জৈনা বাজার আঞ্চলিক সড়কের গোতার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী মনির হোসেন (৯) গাজীপুর উত্তর পাড়া এলাকার আশাদুল ইসলামের ছেলে। সে নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল ।
স্থানীয়রা জানান, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া শিশুটির উপরে উঠিয়ে দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই মালেক জানান, সিএনজিটিকে জব্দ করা হয়েছে। ড্রাইভার দুলাল মিয়া স্থানীয় মেম্বারের জিম্মায় আছে। মরদেহ নিহতের স্বজনরা মেডিকেল থেকে বাড়িতে নিয়ে গেছে।









