, , ,

শিরোনামঃ-




সভাপতি হিমু সম্পাদক ফরিদ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২২, ১৯:০৮ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মলনে হুমায়ুণ কবির হিমু সভাপতি এড. হারুন অর রশিদ ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়ছে। মঙ্গলবার (০৮ মার্চ ) দুপুরে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুসজ্জিত মঞ্চে ১ম পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে ভাংনাহাটি এলাকার গ্রীণ ভিউ গলফ রিসোর্টে ২য় পর্বে কাউন্সিলিয়ের মাধ্যমে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নেতারা ।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির হিমুর সভাপত্বিতে, গাজীপুর জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি  আ.ক.ম মোজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান এম.পি, মির্জা আজম এম.পি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ’লীগ, মেহের আফরোজ চুমকি এম.পি মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, সিদ্দিকুর রহমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আ’লীগ,ইকবাল হোসেন অপু এম.পি সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, মোহাম্মদ সাইদ খোকন সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,সিমিন হোসেন রিমি এম.পি সম্মানিত সদস্য, গাজীপুর জেলা আওয়ামীলীগ,

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এড. সামসুল আলম প্রধান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান বুলবুল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET