১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সয়দাবাদ ইউনিয়নে এম‌পি হেনরীর গণ সংবর্ধনা অনুষ্ঠান মানব সমুদ্রে পরিণত




সয়দাবাদ ইউনিয়নে এম‌পি হেনরীর গণ সংবর্ধনা অনুষ্ঠান মানব সমুদ্রে পরিণত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৪, ০৮:৪৬ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নারী নেত্রী রাজপথের লড়াকু সৈনিক ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে গণ সংবর্ধনা দিয়েছে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার ২৭ জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় এই গণ সংবর্ধনা দেওয়া হয়।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হলে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে ফুল ছিটিয়ে বরণ করেন। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া ও ফুলের তৈরি নৌকা এবং সম্মাননা ক্রেষ্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এই মাটিতেই আমার জন্ম আমার মনে পড়ে গেল আমার বাবার কথা আমার বাবার যে স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে দেখাবো আপনাদের। আমার দলের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না তৃণমূল থেকে সকল নির্যাতিত কর্মীদের সাথে নিয়ে আমি কাজ করবো।

অনুষ্ঠান‌টি ১০নং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুল ইসলাম রাজা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম সঞ্চালনার বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপ‌জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপঃ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আল আমিন।

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজর কল্যান সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সা‌বেক ইউপি চেয়ারম্যান সৌ‌প্তিক আহমেদ মিঠু, সহ ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন নেত্রীবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দশ শ্রোতাদের মন জয় করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET