বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা – ৫ আসনের নৌকা প্রতিকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রামকে শহরে রুপান্তরিক করেছে। এখন সকল সুবিধা গ্রামের বসে পাওয়া যায়। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ দৃশ্যমান। ভোট আসলে বসন্তের কোকিলরা নানা ফুলঝুরি দিয়ে আপনাদের সামনে হাজির হবে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এলাকায় ভাল মানুষের সমাজ গড়তে চাই। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুন্দরভাবে সাজাচ্ছে। আমি ডুমুরিয়া ফুলতলা আসনটি সুন্দরভাবে সাজাতে কাজ করছি। এক সময়ের অশান্ত ডুমুরিয়া এখন স্বত্তি ও শান্তি বিরাজ করছে। আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় এনে উন্নয়নের যাত্রাকে ত্বরানিত করতে সকলকে আহবান জানান।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সাহস জয়খালী বাজার, রাজাপুর মোড়, নোয়াকাঠী বাজার, কেকেকেবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন, দিঘুলিয়া মন্দির, কুখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, গজেন্দ্রপুর বাদামতলা এলাকায় পথ সভায় তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোকলেচুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহা নেওয়াজ হোসেন জোয়াদার, আবু সাঈদ সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্ল্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার, অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল কুদ্দস, সাধারণ সম্পাদক নির্মল দেবনাথ, সাবেক চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীন, খান মোহাম্মদ আলী, হাফিজুর রহমান সরদার, এয়াকুব আলী শেখ, মাষ্টার সিরাজুল ইসলাম, ইমরান হোসেন বাবু, মাহাবুর রহমান, তোফায়েল হোসেন, নজরুল সরদার, ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হাসিনা বেগম, শরিফুজ্জামান, বখতিয়ার হোসেন, মহিলা নেত্রী আফরোজা খানম প্রমুখ।
Please follow and like us:









