দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
সন্ধ্যা ৭ টার দিকে সিরাজগঞ্জ চৌরাস্তা সংলগ্ন সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর বাসভবনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষে থেকে একটি প্রতিনিধি দল এই ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশীষ কুমার ঘোষ সাধারন সম্পাদক কে এম সানোয়ার হোসেন, সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক মাসুদ রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জে এই প্রথম আলোড়ন সৃষ্টিকারী নারী নেত্রী নবনির্বাচিত সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীকে শিক্ষা মন্ত্রী অথবা সাংস্কৃতিক মন্ত্রী পদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান করেন।









