মেহেদী হাসানঃ- কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
এ সময় তিনি জানান, তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কম্বল বিতরণ করা হচ্ছে।
ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
Please follow and like us:









