, , ,

শিরোনামঃ-




সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস জব্দ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১২ ২০১৮, ২১:৪৫ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা থেকেঃ- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে ৯ নং সোরা গ্রামে মৃত ময়নুদ্দীন গাজীর ছেলে রাব্বুল গাজীর বাড়ি থেকে টাটকা হরিণের মাংস ও হরিণের মাথা জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। সোমবার ভোরের দিকে গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সেগুলি জব্দ করা হয়। এসময়ে বন বিভাগের উপস্থিতি আঁচ পেয়ে সংঘবদ্ধ হরিণ শিকারীর দল দ্রুত সটকে পড়ে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কেএম কবির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৫ কেজি হরিণের মাংস, মাথা ও হাড় জব্দ করা হয়। বন আইনে মামলা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET