, , ,

শিরোনামঃ-




সাতক্ষীরা ভোমরা সীমান্তে সোনাসহ চোরাকারবারি আটক

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ২০:২০ | 1013 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতে পাচারের সময় সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে ৫০০ গ্রাম(৫০ ভরি দুই আনা দুই রতি) সোনাসহ সজীব হোসেন (৩০) কে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। বুধবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক সজীব হোসেন লক্ষীদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবির নায়েক সুবেদার হারুন-উর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালায়। সেখান থেকে সজীব হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাসি করে ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ভারতে পাচারের উদ্দেশ্য সোনা নিয়ে আসছিল।

তিনি আরো জানান আটককৃত সোনার বাজার মূল্য ২৬ লক্ষ ৭ হাজার ৫৮৩ টাকা ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET