, , ,

শিরোনামঃ-




সাতক্ষীরা সড়কে ঝরল পান ব্যবসায়ীর প্রাণ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৯:৪১ | 988 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফারুক রাজ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরায় পরিবহণ চাপায় পান ব্যবসায়ী সাত্তার শেখ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৬টার দিকে  খুলনা-সাতক্ষীরা মহা সড়কের কুমিরা বাসস্ট্যান্ডে সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পান ব্যবসায়ী সাত্তার শেখ পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। কুমিরা এলাকার আব্দুস সোবহান জানান, ভোরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে পান বিক্রি করতে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিলেন সাত্তার। পথিমধ্যে কুমিরা এলাকায় মহাসড়কের উপর একটি অজ্ঞাত পরিবহণের ধাক্কায় চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে  তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শদ জানান, অজ্ঞাতনামা একটি পরিবহণের চাপায় পান ব্যবসায়ী সাত্তার নিহত হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET