, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরা-১ আস‌নে ৩০ প্রার্থী মাঠে নৌকায় ১৬ মাঝি-ধানের শীষে ৬ জনের মনোনয়ন পত্র সংগ্রহ




সাতক্ষীরা-১ আস‌নে ৩০ প্রার্থী মাঠে নৌকায় ১৬ মাঝি-ধানের শীষে ৬ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০১৮, ১৯:২৫ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম , তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা-কলারোয়া সংসদীয় আসনে রাজনৈতিক নেতাকর্মীরা এখন পুরোপুরি নির্বাচনমুখী। দলের টিকিট নিয়ে কে আসছেন ? এমনই হিসাব-নিকাশ নিয়ে চলছে স্থানীয় রাজনীতি। আওয়ামীলীগ দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১৬ প্রার্থী, শরিক দলের আরও ৬ নেতা আসনটি চেয়ে দলীয় মনোনয়ন নিয়েছেন। এছাড়া বিএনপি’র ৬ জন সহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ প্রার্থী দলীয় প্রার্থী হিসাবে লবিং-গ্রæফিং-এ ব্যাস্ত সময় পার করেছেন। ক্ষমতাসীন ১৪ দলের প্রার্থীরা গনসংযোগ সহ নানা নির্বাচনী প্রচারনা চালালেও প্রকাশ্যে দেখা যাচ্ছে না জামায়াত-বিএনপি জোটের প্রার্থীদের। দলীয় নির্ভরযোগ্য সুত্রে জানাযায়, ৮ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ওইসব প্রার্থীরা তাদের নিজ নিজ রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন। জামায়াত নেতা অধ্যক্ষ ইজ্জতউল্লাহ্ স্বতন্ত্র প্রার্থী হিসাবে রিটারনিং অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগে সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এসএম মুজিবর রহমান,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিৎ সাধু, কলারোয়া উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মন্ময়, কলারোয়া উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা আহসান কবীর টুটুলসহ মোট ১৬ জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সাতক্ষীরা জেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তার সহধর্মীনি এ্যাড.শাহানারা পারভীন বকুল, জাসাসের কেন্দ্রীয় কমিটির নেতা আরিফুজ্জামান মামুন, কলারোয়া উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক পৌর মেয়র আখতারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আতিকুজ্জামান রিপন, বিএনপি নেতা ওয়াসেল উদ্দীনসহ মোট ৬ জন।

জাতীয় পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্ ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী। ওয়ার্কাস পার্টি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি,বর্তমান এমপি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও জাসদের ওবায়েদুস সুলতাল বাবলুসহ ৪ জন। দলীয় মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন স্ব-স্ব রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ। আগামী নির্বাচনে মহাজোট হলেও আসনটি ধরে রাখার ব্যাপারে আশাবাদী বড় সমস্যা মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে। অন্যদিকে সংসদের বাইরে থাকা বিএনপি ও জামায়াত সাংগঠনিকভাবে অনেকটা পিছিয়ে থাকলেও আসনটি পুনরুদ্ধারে নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-১ আসন বিস্তৃত। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৩৪৭। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৩৬৫ এবং মহিলা ভোটার ২ লাখ ৮ হাজার ৯৮২ জন। ১০ জাতীয় সংসদ পর্যন্ত এ আসনে ১বার মুসলিমলীগ, ১ বার জামায়াতে ইসলামী, ১ বার, জাতীয় পার্টি (এরশাদ), ২ বার বিএনপি , ৩ বার আওয়ামীলীগ, ১ বার ওয়ার্কার্স পার্টি সংসদ সদস্য নির্বাচিত হন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET