১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সাদুল্লাপুরে পিকআপ চাপায় যুবক নিহত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২১, ২০:৪১ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় পিকআপ চাপায় স্বাধীন মাল্টি (২৩) নামে পথচারী আদিবাসী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার অনন্তপুর গ্রামের রবিন মাল্টির ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে ধাপেরহাট আখ ক্রয় কেন্দ্রের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন স্বাধীন। এসময় রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET