, , ,

শিরোনামঃ-




সাফারি পার্কে জেব্রা ও ওয়াইল্ডবিস্টের বাচ্চা প্রসব

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২১, ১৮:৪১ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা ও ওয়াইল্ডবিস্টের পরিবারে নতুন অতিথি এসেছে। শুক্রবার সকালে জেব্রা পরিবারে এবং শনিবার দুপুরে ওয়াইল্ডবিস্টের পরিবারে নতুন অতিথির জন্ম হয়। উভয় শাবক দুটি জন্মের পর থেকে মায়ের সঙ্গে ঘোরাফেরা করছে মায়ের দুধ পান করছে। বাচ্চা ও মা সুস্থ রয়েছে। শনিবার বিকেলে পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তবিবুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় চার মাস ধরে এ পার্ক বন্ধ রয়েছে। এর মধ্যে জেব্রার পালে এ বছর ৫টি বাচ্চার জন্ম হয়েছে। পার্ক বন্ধ থাকায় পর্যটক নেই। একদম নির্জন সাফারি পার্কে জেব্রা তাদের অনুকূল পরিবেশ পেয়ে বাচ্চা জন্ম দিচ্ছে। সদ্যোজাত বাচ্চাটি পুরুষ। এ নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ২৮টিতে।

তিনি আরোও জানান, ওয়াইল্ডবিস্টের প্রজননে পার্কে আশার সঞ্চার হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশ থেকে ওয়াইল্ডবিস্টের আমদানি নির্ভরতা কমে আসবে। এরা তৃণভূমিতে এক সঙ্গে পালে চলাফেরা করে থাকে। প্রতিটি বাচ্চার ওজন হয় সাধারণত ১৯ কেজির মতো। প্রথমে বাচ্চাদের গায়ের রং ধূসর (টনি ব্রাউন) এবং পূর্ণ বয়স্ক হলে তার বর্ণ হয় নীলাভ ধূসর। প্রসবের কয়েক মিনিট পর শাবকটি উঠে দাঁড়ায় এবং দৌঁড়াতে শুরু করে। নতুন শাবকটি নিয়ে এই পার্কে ওয়াইল্ডবিস্টের সংখ্যা দাঁড়ালো ১৮টিতে। তবে নতুন শাবকটি মাদি না পুরুষ তা জানা যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET