, , ,

শিরোনামঃ-




সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথী

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২১, ১৮:০৮ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথীর জন্ম হয়েছে।  সোমবার সকালে জেব্রার পালে শাবকটিকে দেখা যায়। দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সাফারি পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ৩১ টিতে আর এ বছরের এটি অষ্টম বাচ্চা।
পার্কের বন্য প্রাণী পরিদর্শক (ওয়াইল্ড লাইফ সুপারভাইজার) সারোয়ার খান জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেয়া হচ্ছে। সদ্য জন্ম নেওয়া শাবকটি পুরুষ ।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় বর্তমানে সাফারী পার্কে দেশীয় পরিবেশে নানা ধরনের বিদেশি প্রাণী হতে নিয়মিত বাচ্চা পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় জেব্রা হতে বাচ্চা পাওয়া গেছে।

তিনি আরোও জানান, ধীরে ধীরে সাফারী পার্কটি প্রাণী জন্মের মধ্য দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একটা সময় বিদেশ থেকে প্রাণী আমদানির উপর নির্ভরতা কমে আসবে। সাফারী পার্কের বর্তমানে দর্শনার্থীদের অন্যতম বিনোদন জোগায় জেব্রা পরিবার। পার্কের বিশাল আয়তনের চারণভূমিতে জেব্রা পাল তৈরি করে ঘুরে বেড়ায়। এর মধ্যে এ বছর জেব্রার পালে ৮টি বাচ্চার জন্ম হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET