, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক লীগে অগ্রাধিকার দেওয়া হবে-ভি পি শাহ্ জালাল মুকুল




সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক লীগে অগ্রাধিকার দেওয়া হবে-ভি পি শাহ্ জালাল মুকুল

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০২৩, ২০:২৯ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৯ জুলাই সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের স‌ম্মেল‌নে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের স্বেচ্ছাসেবক লীগের ক‌মি‌টি‌তে অগ্রাধিকার দেওয়া হবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভি পি শাহ্ জালাল মুকুল। ‌গতকাল শুক্রবার সন্ধা ৬ টার দি‌কে ‌সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক লীগের হাল ধরলে দলটি অনেক শক্তিশালী হয়।

উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গ্রন্থানা ও প্রকাশানা সম্পাদক ম‌নোয়ারুল ইসলাম বিপুল। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় জাতীয় ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম, মোতা‌লেব হো‌সেন অপু প্রমুখ।

উল্লেখ্য আগামী ৯ই জুলাই সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের স‌ম্মেল‌নে সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৫টি ইউনিটে ৩০ জন ক‌রে ৪৫০ জন ভোটা‌রে মাধ্যমে সভাপতি সম্পাদক নির্বাচিত হবে।

এসময় সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET