কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের সপ্তম মৃত্যু বার্ষিকীতে উপজেলা বিএনপির পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। এ উপলক্ষ্যে শনিবার সকালে অন্যান্যের উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী রকিব, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, চিওড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আজাদ, চিওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহাগ সর্দার, চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক কাসেম, চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ নোমান, ছাত্রদল নেতা রিয়াদ, সুজন, ইলিয়াস , বাবলু, মানিক, রিফাত, শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









