মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ১ ফেব্রুয়ারী ২০২০ তারিখ আওয়ামী লীগের মনোনীতি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ আজকে বাস্তব, আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আজকে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ যেন বন্ধ করতে না পারে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বিশ্বসভায় বাঙালি জাতি যেন মাথা উঁচু করে চলতে পারে।
আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং মোঃ হালিম খান বলেন, আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো সেই সময় যেন ঐ যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, খুনী, রাজাকার এবং অগ্নিসন্ত্রাসকারী মেয়র বা কাউন্সিলর তারা যেন ক্ষমতায় আসতে না পারে। তাহলে তারা দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করবে।মুক্তযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা চালাবে।
দেশের আর্থসামাজিক উন্নয়নের খন্ড চিত্র তুলে ধরে আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং মোঃ হালিম খান বলেন, মানুষের ভাগ্য নিয়ে যেন কেহ আর ছিনিমিনি খেলতে না পারে, ক্যাসিনো, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক থেকে পুত্র ও পোষ্যদের দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম এবং ধর্মগুরুদের প্রতি আওয়ামী লীগের মনোনীতি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।
আজকে শিক্ষা-দীক্ষা, কর্মসংস্থান- সবদিক থেকে দেশের মানুষ সুযোগ পেয়েছেন কারণ নৌকায় ভোট দিয়ে কেউ কখনও বঞ্চিত হয় না, নৌকায় ভোট দিলে সকলেই সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, বলেন, ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হালিম খান।
ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হালিম খান বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে দিনে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করতে চাইলে তা প্রতিহত করতে কৃষক লীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।









