, , ,

শিরোনামঃ-




সিরাজগঞ্জে ‘কালের কন্ঠে’ র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ১৮:০৯ | 1056 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে দৈনিক কালের কন্ঠের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা এবং বর্ণাঢ্য র‌্যালী আর মিস্টি মুখের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল লতিফ বিশ্বাস ।
কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি ডা. নিত্য রঞ্জন পালের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা সাংবাদিক হেলাল আহমেদ, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, বাংলাভিষন টিভির জেলা প্রতিনিধি হারুনার রশিদ খান হাসান, এটিএন বাংলার ফেরদৌস হাসান, টুয়েন্টিফোর চ্যালেনের হিরক গুন, ইন্ডিপেন্ডেন্ট টিভির দীলীপ গৌর, নজরুল একাডেমির সাধারন সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল লতিফ বিশ্বাস তার বক্তব্যে বলেন সোনার বাংলা গড়তে ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে দৈনিক কালের কন্ঠ অগ্রনী ভ‚মিকা রেখে চলছে। জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের সন্মননা দেবার মধ্য দিয়ে আবারো প্রমান করলো কালের কন্ঠ দেশ প্রেমের কথা বলে, সাধারন মানুষের অধিকার আদায়ের কথা বলে। দীর্ঘ ১০ বছর ধরে দেশ ও জাতি গঠনে কালের কন্ঠের লিখনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের সাবেক জেলা কমান্ডার ও মুক্তিযুদ্ধ কালীন বেসরকারী সাবসেক্টর পলাশডাঙ্গা যুবশিবিরের সর্বাধিনায়ক মোঃ সোরহাব আলী সরকারকে মুক্তিযোদ্ধা সন্মননা প্রদান করা হয়। এ সময় তার হাতে মুক্তিযোদ্ধা সম্মননা ক্রেস, নগদ দশ হাজার টাকা ও গায়ে উত্তরিয় পরিয়ে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্টর সঞ্চলনায় অনুষ্ঠানে শুরুতে শুভ সংঘের সদস্যরা কোরয়ান তেলোয়াত ও গীতা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর আলোচনা শেষে মুক্তিযোদ্ধা মোঃ সোরহাব আলী সরকারকে মুক্তিযোদ্ধা সন্মননা দেওয়া হয়। সন্মননা শেষে প্রধান অতিথি কেক কেটে কালের কন্ঠ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উযাপন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জ্ঞানদায়িনী স্কুল মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠান ও র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, একুশে টিভির জেলা প্রতিনিধি স্বপন মির্জা, জিটিভির আমিনুল ইসলাম, ৭১ টিভির মাসুদ পারভেজ, দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেয়ান রাজু, আদিত্য রাসেল, খোলা কাগজের আলমগীর হোসেন, যুগের কথার সুমন, সোহাগ সহ শুভ সংঘ কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুক্তিযোদ্ধা, কালের কন্ঠের অসংখ্য পাঠকরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET