আশরাফুল ইসলাম জয়,সিরাজগঞ্জ:
দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন প্রচার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে সায়মা ওয়াজেদ পুতুলের অর্জন বিএনপি, জামাতের অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে হত্যা সহ সকল নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে সিরাজগঞ্জ সদর ও কামারগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় বাজার স্টেশন ও মুক্তির সোপানে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ জনগন ও নেতাকর্মী অংশ নিয়েছেন। তাঁরা সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে মিছিল নিয়ে যোগ দিয়েছেন।
শেখ হাসিনার উন্নয়ন প্রচার, বিএনপি, জামাতের অগ্নিসন্ত্রাস, সকল নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এতে সভাপতিত্ব করছেন সিরাজগঞ্জ ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মুকুল। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু ইউসুফ, সৈয়দ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড, বিমল কুমার দাস, আব্দুল বারী শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বদরুল আলম বাদশ, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব দানিউল হক মোল্লা, ত্রাণ ও সমাজ ক্যালন সম্পাদক, মোঃ আব্দুল ওয়াদুদ নাসির। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মিজানুর রহমান দুদু,জিহাদ আল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ও সাধারণ সম্পাদক সুমন রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকরীবৃন্দ উপস্থিত ছিলেন।









