সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল:
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ, নারায়ে
তাকবীর, নারায়ে রিসালাত ” আল্লাহু আকবর, ইয়া রাসূল্লাল্লাহ্ (সঃ) – মোস্তফা জানে রহমত এ
লাখো ছালাম, আজকে মোদের খুশির দিন, বিশ্বনবীর জন্মদিন, সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ
মিল্লাদুনবী -এ শ্লোগান নিয়ে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর
মোবারকবাদ জানিয়ে, -আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা’র কমিটি র্যালি
করেছে।
রোববার (১০ নভেম্বর ) সকাল সাড়ে দশটায় প্রধান অতিথি -জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর, ঢাকা’র
আল বশির জামে মসজিদের খতিব, আলহাজ্ব মওলানা আব্দুল হাই আমজাদী সাহেবের নেতৃত্বে সিরাজগঞ্জ
শহরের দরগাহ পট্রিস্হ হযরত শাহ্ সূফী আফজাল মাহমুদ (রঃ) এর দরগাহ্ শরীফ প্রাঙ্গণ হতে
মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুনের গাতী মাদ্রাসায় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি
মওলানা মোঃ মোকলেছুর রহমান তরফদার পীর সাহেব, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফী পীর
সাহেব, সহ-সম্পাদক মোঃ সোহেল রানা রুবেল, অর্থ বিষয়ক সম্পাদক শাহ্ আফজাল মাহমুদ (রঃ)
দরগাহ শরীফ মাজারের খাদেম মোঃ গোলাম মঈন উদ্দীন চিশতীসহ প্রমূখ।







