আশরাফুল ইসলাম জয়:
সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স ২০২৪ ও ২০২৫ বর্ষে পরিচালনা পরিষদের পরিচালক পদে মানবতার ফেরিওয়াল হিসেবে ক্ষেতাব প্রাপ্ত পৌর শহরের ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাজী আব্দুস সাত্তার নির্বাচিত হওয়ায় এক শতাধিক প্রতিষ্ঠান হাজারের অধিক ব্যক্তি ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়েছেন।
আব্দুস সাত্তার নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হওয়ার পর থেকে ৩ দিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করছে। সেই সাথে এলাকায় চলছে মিষ্টি বিতরণ। সিরাজগঞ্জ গোশালা এলাকার ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, হাজী আব্দুস সাত্তার একজন মানবিক মানুষ। তিনি গরীব ও মেহনতি মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে জাচ্ছেন। তিনি একজন জনপ্রতিনিধি না হয়েও এমন কাজ করায় তার দিন দিন জনপ্রিয়তা বাড়ছে।
সিরাজগঞ্জের গরিব, অসহায়, দুরুস্থ্য ব্যক্তিদের আলাদিনের প্রদীপ হাজী আব্দুস সাত্তার। কোন অসহায় দুরুস্থ ব্যক্তি তার নিকট আসলেই খালি হাতে ফিরে যান না। তিনি ইতিমধ্যে আলাদিনের প্রদীপ ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন। সপ্তাহে সিরাজগঞ্জের ধানবান্ধি মহল্লায় প্রতি শুক্রবারে প্রায় ৭ শত অসহায় মানুষদের উন্নত মানের খাবার পরিবেশন করেন। অভিভাবকহীন কন্যাদের বিবাহ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা প্রদান, বেকার ব্যক্তিদের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়ায় ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।









