আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারীনেত্রী ড.জান্নাত আরা তালুকদার হেনরীকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
সোমবার (৮ জানুয়ারি-২০২৪) বিকালে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আব্দুর রউফ পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার,, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা, উপদপ্তর সম্পাদক মহসীন খান রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।









