১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • সিরাজগঞ্জ সরকারি কলেজে মুজিব বর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট টি-১০ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন




সিরাজগঞ্জ সরকারি কলেজে মুজিব বর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট টি-১০ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৫:২৬ | 1121 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আন্তঃবিভাগীয় ক্রিকেট টি-টেন টুর্ণামেন্ট শনিবার (১জানুয়ারি) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এ টুর্ণামেন্টে শুভ উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষার পাশাপাশি শারিরিক ও মানষিক উৎকর্ষতা বৃদ্ধি করতে ক্রীড়া অনুশীলন প্রয়োজন। এক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীকে মাদকমুক্ত থাকতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অত্র কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্টের আহ্বায়ক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সদস্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার, প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাই, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আশিক-ই-রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিন আলম, মার্কেটিং বিভাগীয় প্রধান সুরাইয়া সুলতানা, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ আলীসহ প্রতিষ্ঠানের ছাত্রলীগ সভাপতি রাশেদ খান ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (মুন্না)। প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও পৌর প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম ও উম্মে তাসলিমা (ছবি)। ১৭টি বিভাগ নিয়ে টুর্ণামেন্টের লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করছে বলে টুর্ণামেন্টের আয়োজক কর্তৃপক্ষ জানান ১ম দিনে ১ম লীগে হিসাববিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান বিভাগের মধ্যে খেলা শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন বিভাগের টিম টুর্ণামেন্টে খেলবে। টুর্ণামেন্টের সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক আব্দুর রশিদ ও ধারা ভাষ্যে আব্দুল্লাহ আল মাহমুদ
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET