, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিলেটে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ:পুলিশের দাবী, দুর্ঘটনায় মৃত্যু




সিলেটে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ:পুলিশের দাবী, দুর্ঘটনায় মৃত্যু

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ১৮:১৮ | 932 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অবরোধ চলাকালে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বিএনপির দাবি, পুলিশের গাড়িচাপায় আহত হয়ে পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আজ দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। নিহত যুবদল নেতা নাম জিলু আহমদ দিলু (৪৫)। তিনি গোলাপগঞ্জ উপজেলার ইলাইগঞ্জ গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, অবরোধ কর্মসূচি পালন করতে সকাল ৯টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিন সুরমার লালাবাজারে মোটরসাইকেল নিয়ে যান দিলু আহমদ দিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দিয়ে তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দু’জন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। বেলা ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে বলে জানান তিনি। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে। জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিএনপি সূত্রে জানা যায়, বেশ কয়েকটি মোটরসাইকেলের বহরের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল লালাবাজারে অবস্থান করছিলেন জিলু। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে পুলিশের গাড়ি চাপায় মোটরসাইকেল সহ পড়ে গিয়ে গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিলুর সহকর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হয়েছে। সালাহ উদ্দিন দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, সকালে পিকেটিং করার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় মোটসাইকেল দূর্ঘটনার আহত হয় তারা।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় জিলুর মৃত্যু হয়। তিনি পুলিশ হেফাজতে ছিলেন না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET