, , ,

শিরোনামঃ-




সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত এক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৮:৪৬ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আমির হোসেন (৩০) নিহত হয়েছে। নিহত আমির হোসেন উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের মৃত শামসুল হোসেনের পুত্র। সংঘর্ষে আহত হয়েছে অপর দু’যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সিএনজি যাত্রী একই ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বাসিন্দা রুকন মিয়া (২৮) ও সব্বুর মিয়া (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক আমির হোসেন দু’যাত্রী নিয়ে ধারণ বাজার থেকে বোকার ভাঙ্গা হয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগামীর একটি পিকআপ গাড়ি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় যাত্রীবাহি সিএনজি অটোরিকশা সড়কে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজির চালক আমির হোসেনসহ আহত দু’যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET