, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • সুনামগঞ্জে এক বয়স্ক নারী’র কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু-পরিবারকে হোম কোয়ারেন্টিনে




সুনামগঞ্জে এক বয়স্ক নারী’র কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু-পরিবারকে হোম কোয়ারেন্টিনে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ২১:৩৮ | 1072 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৫৫ বছর বয়সী নারী’র কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নেবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই মহিলার মৃত্যু’র পর এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়। মহিলার স্বামীকে করোনা পরীক্ষা করণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারকে হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নজরদারীতে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনরা জানান, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৫৫ বছর বয়সি মহিলা উচ্চ রক্তচাপ ও শ্বাসকস্টের রোগী ছিলেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও ভোগছিলেন। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে পরিবারের লোকজন অসুস্থ্য অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আর এমও ডা. রফিকুল ইসলাম জানান, কর্তব্যরত চিকিৎসক তাদের জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই এই মহিলা মারা গেছেন।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানালেন, মৃতের স্বামী জানিয়েছেন, তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ্বাসকষ্টে ভোগছিলেন। স্ত্রী’র মৃত্যুর পর স্বামীকে করোনায় আক্রান্ত কী-না পরীক্ষকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নজরদারীতে রাখা হয়েছে। মৃত মহিলার শেষকৃত্য সম্পন্ন হওয়ায় তার কোন পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন।

তিনি জানান, এ ঘটনার পর পূর্ব নতুনপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন জানতে চাচ্ছেন কীভাবে ওই মহিলার মৃত্যু ঘটেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET