১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • সুনামগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 




সুনামগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২৩, ২১:২৯ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের মদনপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপর আরো ৫জন আহত হয়েছেন।
বুধবার(২৩ আগস্ট) দুপুরে এইসংঘর্ষের র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। নিহতের নাম জিয়াউল ইসলাম(২৫)।
তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ টেকেরবাড়ি গ্রামের শাহবাজ আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। আহত ৫ জনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান গাড়ি সুনামগঞ্জর সদর উপজেলার মদনপুর এলাকায় আসার বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। তবে আহত যাত্রীদের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET