১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে ২০ জন আহত




সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে ২০ জন আহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৫:৪৭ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের পৌর শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে কুমিল্লাগামী একটি বিআরটিসি বাস সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত যাত্রীদের আহত অবস্থায় সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।

 

এব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলার আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সনজুর মুর্শেদ বলেন, আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ে। ধারণা করা হচ্ছে বাসটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET