, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত




সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ২৩:৩৫ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া এলাকায় সুপারী পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম মোঃ আবুল হাশেম(৩০)। সে বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস আই মনজুরুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঐ নিহত শ্রমিক পাইকপাড়া গ্রামের মুতআব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুল হাকিম তার পাইকপাড়া গ্রামে একটি মোরগের ফার্মে দিনমুজুরের কাজ করত। ঘটনার দিন মালিক তার শ্বশুড়বাড়ির সুপারী গাছে সুপারী পারার জন্য তুললে সে বিদ্যুৎ এর সঞ্চালন লাইনের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা জান।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার এস আই মনজুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসেছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET