ঘটনাটি ঘটেছে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বাশতলা গ্রামে। তোফাজ্জল ওই ইউনিয়নের বাশতলা গ্রামের জোবায়েল মিয়ার ছেলে। আজ ১১ জানুয়ারি শনিবার সকাল নয়টায় বাশতলা গ্রামে একটি বাড়ি থেকে শিশু তোফাজ্জলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি দুপুরে বাশতলা গ্রামে শিশুটির বাড়ির সামনে থেকে অপহরন করে নিয়ে যায় একটি অপহরণকারি চক্র। এবং পরে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে শিশুটির পিতা জোবায়েল মিয়া ও তার সজ্বনদের নিকট ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে আসছিল ওই অপহরণকারি চক্রটি। এ ঘটনায় পরের দিন দাদা জয়নাল আবেদীন আজ ০৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
জিডি নং ২৬০। এমনকি মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় শিশু পিতসহ আর আত্নীয় স্বজনদের। পরে আজ সকালে মাদ্রাসার ছাত্র শিশু তোফাজ্জলের বস্তাবন্দি রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাটি একটি দুঃখ্য জনক ও মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় সন্দেহভাজন অবস্থায় দুইজনে আটক করা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।









