১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • সুন্দরগঞ্জ থেকে ২’শ ৫০ শ্রমিক সিংড়া-নন্দীগ্রামে প্রেরণ




সুন্দরগঞ্জ থেকে ২’শ ৫০ শ্রমিক সিংড়া-নন্দীগ্রামে প্রেরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ১৯:৫৬ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে নাটোরের সিংড়া ও বগুড়ার নন্দীগ্রামে ২’শ ৫০জন শ্রমিক ধান কাটতে পাঠানো হল।
২৮ এপ্রিল (মঙ্গলবার) এ কার্যক্রমের উদ্বোধন করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুতফুল হক। সুন্দরগঞ্জ থানা পুলিশ, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিও গণউন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ওইসব শ্রমিক পাঠানো হয়। এর আগে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনা ভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয় শ্রমিকদের।
উল্লেখ্য, নাটোরে চলনবিলসহ দেশের বিভিন্ন চলতি অঞ্চলে ইরি-বোরোর ধান কাটা ও মাড়াই করার জন্য হাজার, হাজার শ্রমিক গাইবান্ধা অঞ্চল থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতি বছর যেয়ে থাকেন। কিন্তু এ বছর করোনার কারণে অনেক জেলায় লকডাউন থাকায় এবং কৃষি সেক্টরকে সচল রাখার নিমিত্তে প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম চালু করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET