, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এ্যাড. অমিত দাশ গুপ্ত




সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এ্যাড. অমিত দাশ গুপ্ত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২২ ২০১৯, ২২:৫৩ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃরাষ্ট্রীয় মামলা পরিচালনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে নিয়োগ পেলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের কৃতি সন্তান এ্যাড. অমিত দাশ গুপ্ত। এ্যাড. অমিত দাশ গুপ্ত বরিশালের আগৈলঝাড়া উপ জেলার গৈলা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মিহির দাশ গুপ্ত’র সন্তান এবং দৈনিক সমকালের উপ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্তের ভাগ্নে। গত রোববার (২১
জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে ৭০ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুনঃনিয়োগ এবং ৭ জন সহকারি অ্যাটর্নি জেনারেলকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মধ্যে অমিত দাশ গুপ্ত একজন। এর আগে, গত ৭ জুলাই ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন এ্যাড. অমিত দাশ গুপ্ত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET