উক্ত প্রেস কনফারেন্সে নিম্নলিখিত বিষয়াবলি তুলে ধরা হয়।
বেলা ০২:২৫ ঘটিকায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এরপর বেলা ০২:৩০ ঘটিকায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য, কুষ্টিয়া কালেক্টরেট চত্বর হতে সকল সরকারি-বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
র্যালি শেষে বেলা ০৩:০০ ঘটিকায় সকলের উপস্থিতিতে লেজার শো প্রদর্শনীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী মুজিববর্ষ ২০২০ এর ক্ষণগণনার শুভ উদ্বোধন অনুষ্ঠান কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে স্থাপিত এলইডি ডিসপ্লেতে সরাসরি সম্প্রচার করা হবে।
সন্ধ্যায় সরকারি সকল দপ্তর আলোকসজ্জায় সজ্জিত হবে এবং কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য প্রাঙ্গনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসন, কুষ্টিয়া কর্তৃক প্রস্তুতকৃত মুজিববর্ষ ক্যালেন্ডার ২০২০ এর মোড়ক উন্মোচন করা হয় এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত একটি ডিজিটাল কিয়স্কের শুভ উদ্বোধন করা হয়েছে ।








