, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় হোমনায় চিকিৎসকদের মানববন্ধন




স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় হোমনায় চিকিৎসকদের মানববন্ধন

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২৪, ২২:১০ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্স সহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে।
গতকাল সোমবার বেলা ১২ টার দিকে হাসপাতাল চত্ত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুস সালাম সিকদারের সভাপতিত্বে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল্লাহ,জুনিয়র কন্সালটেন্ট ডাঃ সুমন দে, ডাঃ রাহিদুজ্জামান সূর্য, ডাঃ মামুনুর রশিদ, ডাঃ মাফুজা ইসলাম, ডাঃ বাছেদ, প্রধান অফিস সহকারী জাহাঙ্গীর আলম, অফিস সহকারী ইসমাইল,যক্ষ্মা বিভাগের মো.জমসের আলী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ ফরিদসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরাও অংশ নেয় এ প্রতিবাদে।
চিকিৎসকদের দাবী, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET