, , ,

শিরোনামঃ-




স্মৃতির মেলায় নন্দীনি-২ সৈয়দ মুন্তাছির রিমন।।

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২১, ২৩:২৪ | 1109 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্মৃতির মেলায় নন্দীনি-২

সৈয়দ মুন্তাছির রিমন।।

নন্দীনি

আজ তুমি ইউরোপের বাসিন্দা

কিন্তু আমি ?

অন্যায়, অবিচার, পাপাচারের সাথে

লড়তে লড়তে ক্লান্ত দেহ নিয়ে

জীবনকে মানিয়ে নিয়েছি।

মাঝে মধ্যে গায়ে ধূলো সাড়াতে

যমুনা কিংবা বুড়িগঙ্গায় ডুব দেই,

কিন্তু সেখানকার জলরাশি

গায়ের ময়লা থেকে বেশি দূর্গন্ধ।

নন্দীনি

আজ যখন বাস্তবের মুখোমুখি

ঠিক তখন তোমাকে মনে পড়ে,

তোমার সাথে হাসি-ঠাট্টায় মেতেছি

কত রাত জীবনের মানে বুঝানোর

চেষ্টা আমাকে আস্তাকুড়ে ফেলেছো।

নন্দীনি

সেদিন আমি তোমাকে বুঝতে পারিনি

আজ যখন তোমাকে বুঝতে পারলাম,

আমার জীবন থেকে অনেক দূরে

পৃথিবীর পৃষ্টেও অস্তিত্ব নেই তোমার,

তবুও শূণ্যের অলিক মোহে পাই তোমায়।

নন্দীনি

আজ উপেক্ষিত ভালবাসায় অভিমত

আমি না কি দু:খ বিলাশী কবি,

হয়তোবা তাদের কথা সত্য

কিন্তু পশুদের সাথে মিলন হয়না,

তুমি ছাড়া কাউকে মনে ধরে না।

লেখক: সাংবাদিক-কলামিস্ট। ফ্রান্স।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET