, , ,

শিরোনামঃ-




সড়ক নয়, যেন জলাধারা!! রামগঞ্জ পৌরসভা রাস্তাগুলোর বেহাল দশা!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ১৮:২১ | 1084 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে রাস্তাগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। পৌরসভার ভেতরে এরশাদ হোসেন রোড সড়ক, কলচমা, সোনাপুর গরু বাজার, সরকারী হাসপাতাল এবং রামগঞ্জ থানার রোড সহ বেশকিছু এলাকার রাস্তার এমন বেহাল দশা। দেখার যেন কেউ নেই।

দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার করা হয়নি। মাঝেমধ্যে এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তায় ইট বিছিয়ে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেন। খড়া মৌসুমে কিছুটা ভাল থাকলেও বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌরসভার এসব রাস্তার তুলনায় গ্রামের মাটির রাস্তা অনেক ভালো বলে মনে করেন এলকার জনগন।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমাদের দরকার ভালো রাস্তা ঘাট। আমরা একটু শান্তিতে চলাফেরা করতে চাই, কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। আসলে আমাদের চলাচলের এই রাস্তার ওপর পৌরসভার নজর নেই। পৌরসভার সকল প্রকার ট্যাক্স দিয়ে যদি ভালো রাস্তা দিয়ে চলাচল করতে না পারি তাহলে আমাদের পৌরসভা ট্যাক্স দিয়ে কি হবে।
৪ নম্বর কলচমা ওয়ার্ডের কামার বাড়ী, মুন্সি বাড়ী, গঙ্গার বাড়ী, নোয়া বাড়ী, কাজী বাড়ী, মন্দার বাড়ী সহ, এলাকার অনেক বসবাস কারিরা বলেন, অনেক কষ্ট করে আমরা বাড়ী থেকে বাহির হতে হয়। বৃষ্টির সময় এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ভরা বর্ষাকালে একটু বৃষ্টি হলে একহাঁটু পানি জমে থাকে। আমাদের ছেলে মেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
এই বিষয় জানতে চাইলে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন দেলু, ও পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ৫ বছর হচ্ছে রাস্তাগুলোর এমন অবস্থা কিন্তু মেরামত জন্য রাস্তার টেন্ডার দিচ্ছি এখন বাজেট না হলে আমাাদের কি করার আছে। আমরাও এই পথ দিয়ে আপনাদের মতন চলাফেরা করি। তবে বাজেট হলে অবশ্য বেহাল রাস্তা গুলো দ্রুত সংস্কার করা হবে বলে আশা করি।
এ বিষয়ে রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী মুঠোফোনে গণমাধ্যমকে জানান, রাস্তার টেন্ডার পাশ হয়ছে কিনা তা আমি খতিয়ে দেখতে হবে। না দেখে আমি আপনাদের কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি এখন ব্যস্থ আছি বলে ফোনটা কেটে দেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET