, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • হতদরিদ্রদের মাঝে ভিপি আব্দুল আজিজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ




হতদরিদ্রদের মাঝে ভিপি আব্দুল আজিজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ২২:১২ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে কর্মহীন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ভিপি আব্দুল আজিজ। বেলা সাড়ে ১১টায় শহরের তালপুকুর সংলগ্ন তার কার্যালয় থেকে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের নিত্য প্রযোজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।
এছাড়াও তালপুকুর মহল্লায়র বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়।
এসময় পাবনা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস. এস. ব্রহ্মাচর চণ্ডী, সহ-সভাপতি আবদুর জাফর, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি ও হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশ, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এমডি সাজ্জাদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, মেহেদি মামুন উপস্থিত ছিলেন।
এছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET