, , ,

শিরোনামঃ-




হরিপুরে গাছ থেকে পড়ে ১ জনের মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ১৯ ২০১৯, ১৬:৪৮ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে রবিবার সকালে মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে কুরবান আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে।
ঘটনাটি ঘটে জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামে। মৃত কুরবান আলী একই ইউনিয়নের শিহিপুর (শেখটলা) গ্রামের মৃত তসির উদ্দীনের ছেলে।
ফালডাঙ্গী গ্রামের গাছের মালিক হাফিজুর রহমান ও স্থানীরা বলেন, হাফিজুর রহমানের দুটি মেহগনি গাছ উপজেলার শিহিপুর (শেখটলা) গ্রামের সুবাস চন্দ্র ক্রয় করে। গাছে মৌচাক থাকার কারণে সুবাসের গাছ কাটতে সমস্যা হয় তাই তিনি রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌচাকটি সরানোর জন্য কুরবান আলীকে ডেকে নিয়ে আসে। মৌচাকটি কাটার জন্য কুরবান আলী গাছে উঠে। মৌচাকটি কাটার সময় সে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয়। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সে পথিমধ্যে মারা যায়।
সংশ্লিস্ট ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুজ্জামান কুরবান আলী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, বিষয়টি আমি জানি না, কেউ অভিযোগ করলে বিষয়টি ক্ষতিয়ে দেখবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET