হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ সফল করতে গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সোমবার এক প্রেস কনফারেন্স সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ নাজনিন রশিদ, সিনিয়র স্বাস’্য শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস সামস্ তিলক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হালিম প্রমুখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৮ মাস থেকে ১১ এপ্রিল পর্যন- হাম রুবেলা ক্যাম্পেইন গাইবান্ধা জেলার সাতটি উপজেলা ও পৌরসভার ৩ হাজার ২শ’ ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এতে প্রথম শ্রেণির নিচে ৮১ হাজার ৬শ’ ১২ জন ছাত্রছাত্রী, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২ লাখ ৯১ হাজার ২শ’ ৬৯ জনকে টিকা দেয়া হবে। এছাড়া কমিউনিটি ক্যাম্পেইনে ২ হাজার ৯০টি কমিউনিটি কেন্দ্রে মোট ৫ লাখ ৮৮ হাজার ৯শ’ ৭২ জন ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশুকে এই টিকা দেয়া হবে। এতে জেলার সর্বমোট ৫ লাখ ৮৮ হাজার ৯শ’ ৭২ জন শিশুকে হাম রুবেলা টিকা দেয়া সম্ভব। এই টিকাদান কর্মসূচী বাস-বায়নে ৩শ’ ১০ জন স্বাস’্য সহকারি, ৩শ’ ২০ জন পরিবার পরিকল্পনা সহকারিসহ মোট ৭শ’ ৮৪ জন টিকাদানকারি টিকাদান সম্পন্ন করবেন। অসুস্থ শিশুদের ওইদিন টিকা গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। অসুস’ শিশুরা সুস্থ হলে পরবর্তী পর্যায়ে নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকা গ্রহণ করতে পারবে।









