দিনাজপুরের হিলিতে পানিতে ডুবে সাকিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু সাকিব হাকিমপুর সে উপজেলার ছাতনী বিলপাড়া গ্রামের মোস্তাক হোসেনের ছেলে।
আজ (২ নভেম্বার) সোমবার বিকেলে দিকে এ ঘটনা ঘটে। নিহতের দাদা মমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীরা জানান, দুপুরে শিশুটি বাড়ির সামনে অবস্থিত একটি পুকুর সংলগ্ন ফাঁকা জায়গায় খেলা করছিল। এরপর তাকে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শিশুটি ওই পুকুরের পানিতে ভাসতে দেখেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:









