আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের হিলিতে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিজিবিকে মিস্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ’র মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার মোস্তফা হোসেন বলেন, সীমান্তের দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে যাতে সীমান্তের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যেই দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে-অপরকে মিষ্টিসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।
এসময় সেখানে বিএসএফের পক্ষে ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নারীসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।









