মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি-
কুমিল্লার হোমনায় ১৫ ফুট লম্বা মোটা সোটা পাহাড়ী এক অজগর সাপ আটক করল এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাগমারা গ্রামের কাউন্সিলর আবুল হোসেনের বাড়ির খড়ের স্তুপের নীচ থেকে সাপটি উদ্ধার করা হয় ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে হঠাত একটি বাড়ির পাশের ঘাটলা তার পাশে খড়ের গাঁদা ভেতর থেকেই সাপটিকে দেখতে পায়। পরে বাড়ির আশেপাশের লোকজনকে খবর দিলে কৌশলে অজগরটিকে টেটাবিদ্ধ করে বের করে।
প্রথমে এটি কী সাপ বুঝতে না পারলেও পরে যখন খড়ের গাঁদা নীচ থেকে সাপটিকে টেনে বের করা হয়েছে। এত বড় সাপ দেখে সবায় চমকে উঠে। এদিকে বাগমারা গ্রামে বিশাল আকৃতির অজগর সাপ আটকের খবর পেয়ে বিভিন্ন গ্রামের উৎসুক জনতা সাপটিকে এক নজর দেখার জন্য ভিড় করে।
তবে স্থানীয় লোকজন সাপটি উদ্ধার করে হোমনা প্রানী সম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বন বিভাগের মাধ্যমে সাপটিকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
Please follow and like us:








