, , ,

শিরোনামঃ-




১০০ টাকার জন্য যুবকে কুপিয়ে জখম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০১৮, ১৯:৪৭ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- যশোরে পাওনা টাকা চাওয়ায় বন্ধুদের ধারালো অস্ত্রের আঘাতে ইমামুল বিশ্বাস (২৫) নামে এক যুবক জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইমামুল বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে।

আহত ইমামুল জানিয়েছেন, এক মাস আগে তার কাছে থেকে একই গ্রামের বিলায়েত আলীর ছেলে মিলন নামে এক যুবক এক শত টাকা ধার নেন। নির্ধারত সময়ে টাকা না দিয়ে মিলন বিভিন্ন তালহাবানা করে আসছিলো। সোমবার সকালে ইমামুল তার বন্ধু মিলনের কাছে পাওনা টাকা চাই। এতে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মিলন মোবাইল করে ইমামুলকে বাড়ির পাশের বাগানে ডেকে নিয়ে যায়। এ সময় মিলনের নেতৃত্বে জাহাঙ্গীরসহ ৪/৫ জন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET