, , ,

শিরোনামঃ-




১ কেজি মিষ্টির ২৫০ গ্রামই প্যাকেটের ওজন!

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২১, ১৮:১১ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় মিষ্টি দোকানে এক কেজি মিষ্টি বিক্রির সময় কাগজের ভারী প্যাকেট দেওয়া হচ্ছে। প্যাকেটের ওজন প্রায় ২৫০ গ্রাম। এতে প্রতিনিয়তই ক্রেতারা প্রতারিত হচ্ছে।

এ নিয়ে মঙ্গলবার চান্দিনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় ইউএনও বিভীষণ কান্তি দাশ পাঁচজন অসাধু দোকানিকে ১৪ হাজার ৫০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম দুজন অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও বিভীষণ কান্তি দাশ জানান, বাজারের অধিকাংশ ফল ব্যবসায়ী ৭০-১০০ গ্রাম ওজনের প্যাকেটে ফল বিক্রি করছে। অপরদিকে, অনেক মিষ্টি দোকানে ভারী প্যাকেটে মিষ্টি বিক্রি করছে। যার প্রতিটি প্যাকেটের ওজন প্রায় আড়াইশ গ্রাম। কেজিতে মিষ্টি পাওয়া যায় সাড়ে ৭৫০ গ্রাম।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET